সেকেন্ডারি বাজার বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উত্তর: সেকেন্ডারি বা মাধ্যমিক বাজার হলো বিনিয়োগকারীর নিকট থেকে শেয়ার ক্রয়ের উপযোগী বাজার। এ বাজারে কোম্পানি কর্তৃক প্রথমবার বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পর বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারে। অর্থাৎ যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে সে বাজারকে সেকেন্ডারি বা মাধ্যমিক বাজার বলে। এ বাজারে শেয়ারের মূল্যের হ্রাস-বৃদ্ধি ঘটে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
সেকেন্ডারি বাজার বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
উত্তর