বিনিয়োগের ক্ষেত্রে সাজুর সিদ্ধান্তটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: বিনিয়োগের ক্ষেত্রে সাজুর সাধারণ শেয়ারে বিনিয়োগ করা যৌক্তিক। সাধারণ শেয়ারে বিনিয়োগকারীর আয়ের সম্ভাবনা সর্বাধিক। পর্যাপ্ত বিচার-বিশ্লেষণ করে বিনিয়োগ করতে পারলে সাধারণ শেয়ার একজন বিনিয়োগকারীর জন্য ভালো আয়ের উৎস হতে পারে। সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে না। ফলে কোম্পানি অধিক আয় করলে বিনিয়োগকারীর প্রাপ্ত আয়ও বৃদ্ধি পায় বিধায় এ খাতে বিনিয়োগকারীর আয়ের সম্ভাবনা সর্বাধিক। উদ্দীপকে রাজু ও সাজু দুই ভাই। তারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়। রাজু ঝুঁকি নিতে রাজি নয়। কিন্তু সাজু বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। সে অধিক লাভের আশায় ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করতে চায়। ঝুঁকি ও মুনাফার সাথে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। যে খাতে ঝুঁকি যত বেশি, মুনাফাও তত বেশি। সাধারণ শেয়ারে বিনিয়োগ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কোম্পানি অধিক আয় করলে বিনিয়োগকারীর আয়ের সম্ভাবনা সর্বাধিক। ফলে সাজুর বিনিয়োগ সিদ্ধান্তটি আমি যৌক্তিক মনে করি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
বিনিয়োগের ক্ষেত্রে সাজুর সিদ্ধান্তটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর