উদ্দীপকের মিনা কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করেছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের মিনা সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। যে শেয়ারে বিনিয়োগ করে কোম্পানির মালিকানা লাভ করা যায় তাকে সাধারণ শেয়ার বলে। সাধারণ শেয়ারমালিকরা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে। ভোটাধিকার থাকায় কোম্পানি নিয়ন্ত্রণেও তারা পূর্ণ ক্ষমতা পায়। উদ্দীপকের মিনা 'XYZ [গণিত] কোম্পানির শেয়ারহোল্ডার। তিনি কোম্পানিটির সাধারণ সভায় অংশগ্রহণ করে থাকেন। তবে তার মুনাফার অংশ নিশ্চিত নয়। কারণ তার ক্রয়কৃত শেয়ারের আয়ের হার পূর্ব থেকে নির্দিষ্ট নয়। যে কারণে কোম্পানি তাকে লভ্যাংশ প্রদানেও বাধ্য নয়। কিন্তু তিনি 'XYZ [গণিত] কোম্পানির মালিকানা পাবেন। এ ধরনের বৈশিষ্ট্য সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মিনা 'XYZ [গণিত] কোম্পানির সাধারণ শেয়ারের মালিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের মিনা কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করেছেন? বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর