জনাব আরিফ কোন খাতে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আরিফ সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। সাধারণ শেয়ারে বিনিয়োগকারীকে কোম্পানি মালিকানা দেয়। এ ধরনের শেয়ারে বিনিয়োগকারীদের ভোটাধিকার থাকায় তারা কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ফলে কোম্পানি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা পায়। উদ্দীপকের জনাব আরিফ শাপলা লি.-এ অর্থ বিনিয়োগ করেন। উক্ত কোম্পানিতে তার ভোটাধিকার রয়েছে। ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা কেবল সাধারণ শেয়ারে বিনিয়োগকারীদের থাকে। এ থেকে বোঝা যায়, জনাব আরিফ শাপলা লি.-এর সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। তবে সাধারণ শেয়ারের ক্ষেত্রে কোনো পরিপক্বতার মেয়াদ থাকে না এবং এর বিপরীতে কোম্পানি কোনো জামানত রাখে না। তবে এ ধরনের শেয়ারে বিনিয়োগকারীরা কোম্পানির মালিকানা পায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব আরিফ সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
জনাব আরিফ কোন খাতে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর