"ঝুঁকি বিবেচনায় জনির বিনিয়োগ অধিক নিরাপদ”- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ঝুঁকি বিবেচনায় জনাব জনির বন্ডে বিনিয়োগ অধিক নিরাপদ- উক্তিটি যথার্থ। যে শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানা লাভ করা এরং ভোটাধিকার প্রয়োগ করে কোম্পানি নিয়ন্ত্রণের ক্ষমতা পাওয়া যায় তা হলো সাধারণ শেয়ার। অপরদিকে, যে দলিলের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থান করে তা হলো বন্ড। বন্ডের বিপরীতে কোম্পানি জামানত রাখে বিধায় ঝুঁকি কম।। উদ্দীপকে জনাব আরিফ ও জনি' 'শাপলা লি.' এ অর্থ বিনিয়োগ করেন। সেক্ষেত্রে জনাব আরিফ এমন খাতে বিনিয়োগ করেন যেখানে ভোটাধিকার আছে। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব আরিফ সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। অপরদিকে, জনাব জনি এমন খাতে বিনিয়োগ করেন যে খাতের পরিপক্বতার মেয়াদ এবং বিনিয়োগের বিপরীতে কোম্পানি জামানত রাখে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব জনি বন্ডে বিনিয়োগ করেছেন। সাধারণ শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ। কেননা এ ধরনের শেয়ারে লভ্যাংশের হার নির্দিষ্ট না। এছাড়া শেয়ারবাজারে অনেক ফটকা বিনিয়োগকারী থাকে বিধায় উক্ত শেয়ারে বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা থাকে। তবে বন্ডে বিনিয়োগে ঝুঁকি কম। কেননা বন্ডে বিনিয়োগের বিপরীতে কোম্পানি স্থায়ী বা অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে রাখে। ফলে কোম্পানি পাওনা পরিশোধে ব্যর্থ হলে বিনিয়োগকারীরা জামানতি সম্পত্তি বিক্রি করে পাওনা আদায় করতে পারে। তাই ঝুঁকি বিবেচনায় বলা যায়, জনাব জনির বন্ডে বিনিয়োগ অধিক নিরাপদ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
"ঝুঁকি বিবেচনায় জনির বিনিয়োগ অধিক নিরাপদ”- উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর