মুদ্রাকে কেন ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: মুদ্রা প্রচলনের পর পরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় যার জন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান হলো মুদ্রা। মুদ্রা ছাড়া ব্যাংক ব্যবসায় অচল। কারণ ব্যাংক মূলত মুদ্রাকে নিয়ে ব্যবসায় করে। মানুষের কাছে থাকা প্রয়োজনীয় অর্থ বা মুদ্রা ব্যাংক আমানত হিসেবে গ্রহণ করে আবার বিভিন্ন খাতে ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। মূলত মুদ্রা সৃষ্টির কারণেই মুদ্রার নিরাপত্তার প্রয়োজন দেখা দেয় এবং ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
মুদ্রাকে কেন ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর