মাহিমের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব মাহিম তার বিনিয়োগকৃত বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তরের সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি। দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম হাতিয়ার হলো সাধারণ শেয়ার ও বন্ড। এক্ষেত্রে বন্ডের একটি বৈশিষ্ট্য হলো বন্ডমালিকরা ইচ্ছে করলে তাদের ধারণকৃত বন্ডকে নির্দিষ্ট সংখ্যক সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারে। উদ্দীপকের জনাব মাহিম প্রথমে বন্ডে বিনিয়োগ করেন। কারণ লাভ কম হলেও লোকসানের তেমন ঝুঁকি নিতে চান না। পরবর্তীতে। নির্দিষ্ট সময়ের পর অধিক লাভবান হওয়ার আশায় তিনি তার বিনিয়োগটিকে অন্য একটি বিনিয়োগ খাতে অর্থাৎ সাধারণ শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নেন। কারণ বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ থাকে। উদ্দীপকের জনাব মাহিম তার বিনিয়োগকৃত বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করলে তিনি একজন সাধারণ শেয়ারহোল্ডারের মর্যাদা পাবেন। সাধারণ শেয়ারে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে না। ফলে কোম্পানি অধিক আয় করলে তার প্রাপ্ত আয়ও বাড়বে। এছাড়া তিনি কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তার ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু বন্ডে বিনিয়োগকারীদের এ ধরনের সুযোগ নেই। তারা কেবল কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য হয়। তাই বলা যায়, জনাব মাহিমের গৃহীত সিদ্ধান্ত যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
মাহিমের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর