জনাব আব্দুল্লাহর কোন ধরনের শেয়ার ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আব্দুল্লাহর সাধারণ শেয়ার ছিল। সাধারণ শেয়ারের বিনিয়োগকারীরা কোম্পানির মালিকানা পায়। এ শেয়ারে কোনো নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয় না। সাধারণত এ শেয়ারের লভ্যাংশ, লভ্যাংশ নীতি অনুযায়ী দেওয়া হয়। কোম্পানি নিয়ন্ত্রণে তাদের পূর্ণ ক্ষমতা থাকে। তারা কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এরূপ শেয়ার সহজেই বিক্রি করা যায়। উদ্দীপকে জনাব আব্দুল্লাহ 'হিমালয় লিমিটেড' নামক একটি প্রতিষ্ঠানের বেশ কিছু শেয়ার ক্রয় করেছিলেন। গত মাসে শেয়ারগুলো বিক্রয় করে তিনি তার মায়ের চিকিৎসা করিয়েছেন। এভাবে সহজেই শেয়ার বিক্রয় করা তারল্যের নির্দেশ করে। আর এরূপ তারল্য থাকা সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য। সাধারণ শেয়ারকে খুব সহজেই নগদায়ন করা যায়। বিনিয়োগকারীরা যেকোনো সময়ে শেয়ার বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করতে পারে। তাই বলা যায়, জনাব আব্দুল্লাহর সাধারণ শেয়ার ছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
জনাব আব্দুল্লাহর কোন ধরনের শেয়ার ছিল? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর