স্টক লভ্যাংশ প্রদানের ফলে কী বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।
উত্তর: ইস্যুকৃত শেয়ারের ওপর স্টক লভ্যাংশ প্রদান করলে কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়। কোম্পানি অনেক সময় নগদ লভ্যাংশের পরিবর্তে স্টক লভ্যাংশ প্রদান করে থাকে। আবার অনেক সময় নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ দিয়ে থাকে। এক্ষেত্রে বর্তমান শেয়ারের ওপর আনুপাতিক হারে স্টক লভ্যাংশ প্রদান করে। ফলে শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়। মনে কর, একটি কোম্পানির বর্তমানে ১০ টাকা মূল্যের ১ কোটি শেয়ার আছে। কোম্পানি ৫০ শতাংশ বা ২:১ অনুপাতে স্টক লভ্যাংশ ঘোষণা করে। ফলে কোনো বিনিয়োগকারীর বর্তমানে ৫০০টি শেয়ার থাকলে স্টক লভ্যাংশ পাবার পর শেয়ার সংখ্যা ৭৫০টি হবে। অনুরূপভাবে কোম্পানির মোট ইস্যুকৃত শেয়ার ১.৫ কোটি হবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
স্টক লভ্যাংশ প্রদানের ফলে কী বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।
উত্তর