রায়হান কোন প্রকারের শেয়ার ক্রয় করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রায়হান অগ্রাধিকার শেয়ার ক্রয় করে। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোম্পানি নির্দিষ্ট হারে লভ্যাংশ দেয়। ফলে অগ্রাধিকার বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত। অগ্রাধিকার শেয়ার মালিকরা কোম্পানি পরিচালনায় বা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারেন না। তবে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সাধারণ শেয়ার মালিকদের চেয়ে অগ্রাধিকার পান। অগ্রাধিকার শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তি ও কোম্পানি অবসায়নের সময় সম্পদের উপর অন্যান্য শেয়ারমালিকগণের চেয়ে তারা বেশি সুবিধা পায়। উদ্দীপকে রায়হান, 'বিটা' কোম্পানির শেয়ার ক্রয় করেন। তিনি সবার আগে লভ্যাংশ পাবেন। তবে তার কোম্পানির মালিক হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ, রায়হান সাধারণ শেয়ার মালিকদের আগে লভ্যাংশ পাবেন। এক্ষেত্রে রায়হানের আয় অপেক্ষাকৃত ঝুঁকিমুক্ত। তবে তিনি প্রতিষ্ঠানের ভোটাধিকার পাবেন না। রায়হানের বিনিয়োগকৃত শেয়ারের বৈশিষ্ট্যের সাথে অগ্রাধিকার শেয়ারের মিল রয়েছে। অতএব, বৈশিষ্ট্য বিবেচনায় জনাব রায়হান অগ্রাধিকার শেয়ার ক্রয় করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
রায়হান কোন প্রকারের শেয়ার ক্রয় করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর