রুমানার বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের লভ্যাংশ নীতিটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রুমানার বিনিয়োগ হতে প্রাপ্তআয়ে লভ্যাংশ নীতিটি হলো- "স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি।" লভ্যাংশের ক্ষেত্রে প্রতিষ্ঠান সাধারণত তিন ধরনের লভ্যাংশ নীতি অনুসরণ করে। স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি এদের মধ্যে একটি। এ নীতি অনুযায়ী প্রতিষ্ঠান অর্জিত মুনাফা থেকে প্রতিবছর সমপরিমাণ টাকা লভ্যাংশ দেয়। উদ্দীপকে রুমানা ও শায়লা দুই বোন শাপলা কোম্পানিতে অর্থ বিনিয়োগ করেন। রুমানা কোম্পানি থেকে প্রতি বছর শেয়ার প্রতি ১৫ টাকা লভ্যাংশ পান। এক্ষেত্রে কোম্পানির আয় কম, বেশি বা পরিবর্তিত হলেও লভ্যাংশ পরিবর্তিত হয় না। কোম্পানির লভ্যাংশের হার এরূপ অপরিবর্তিত থাকা স্থিতিশীল টাকা লভ্যাংশের নীতির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। শুধু স্থিতিশীল লভ্যাংশ নীতির ক্ষেত্রেই প্রতিবছর সমপরিমাণ লভ্যাংশ দেওয়া হয়। শেয়ার প্রতি আয় বেশি হলেও প্রতিষ্ঠানের বিগত বছরগুলোতে প্রদত্ত লভ্যাংশের সমপরিমাণ লভ্যাংশ প্রদান করে। অর্থাৎ উদ্দীপকের শাপলা কোম্পানি স্থিতিশীল লভ্যাংশ নীতি অনুসরণ করে রুমনাকে লভ্যাংশ প্রদান করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
রুমানার বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের লভ্যাংশ নীতিটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর