ঝর্ণা ব্যাংক-এর ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের কোন উদ্দেশ্যটি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ঝর্ণা ব্যাংক-এর ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের মূলধন গঠন উদ্দেশ্যটি পরিলক্ষিত হয়েছে। বাণিজ্যিক ব্যাংক হলো মুনাফা অর্জনকারী একটি মধ্যস্থ আর্থিক প্রতিষ্ঠান। এটি জনগণের সঞ্চিত অর্থ সুদের বিনিময়ে আমানত হিসেবে গ্রহণ করে। মধ্যস্থকারী হিসেবে সংগৃহীত অর্থ বেশি সুদে বিভিন্ন খাতে ঋণ হিসেবে বিনিয়োগ করে। উদ্দীপকে ঝর্ণা ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে। উক্ত আমানত থেকে ব্যবসায় প্রতিষ্ঠানকে ঋণ দেয়। এ ঋণ ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য মূলধনের যোগান দেয়। ঝর্ণা ব্যাংক মানুষের উদ্বৃত্ত অর্থ ও বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহ করে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মূলধন গঠনে সহায়তা করে। এ মূলধন পরবর্তীতে লাভজনক ও উন্নয়নশীল খাতে বিনিয়োগ করা হয়। মূলত বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে মূলধন গঠন। তাই বলা যায়, বাণিজ্যিক ব্যাংক হিসেবে ঝর্ণা ব্যাংক মূলধন গঠনের মতো বিশেষ উদ্দেশ্য অর্জন করছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ঝর্ণা ব্যাংক-এর ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের কোন উদ্দেশ্যটি পরিলক্ষি…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর