আন্তর্জাতিক বাণিজ্যে ঝর্ণা ব্যাংক-এর মতো ব্যাংকগুলোর ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে আন্তর্জাতিক বাণিজ্যে ঝর্ণা ব্যাংক-এর মতো বাণিজ্যিক ব্যাংকগুলো যথেষ্ট ভূমিকা রাখে। আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কাজ। এ ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু, বৈদেশিক বিনিময়, পণ্যের মূল্য পরিশোধ বা আদায়ের মাধ্যমে এরূপ সহায়তা দেয়। উদ্দীপকে ঝর্ণা ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি দেশে-বিদেশে ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় কাজে বিশেষ ভূমিকা রাখছে। মূলত ব্যাংকটি বৈদেশিক বাণিজ্যকে সহায়তা করছে। বৈদেশিক বাণিজ্যে ঝর্ণা ব্যাংক-এর মতো বাণিজ্যিক ব্যাংকগুলো সহায়তা করে বলে ব্যবসায়ীরা নিশ্চিন্তে লেনদেন করতে পারে। কারণ, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সাধারণত আমদানিকারক ও রপ্তানিকারক কেউ কারও পরিচিত নয়। এমতাবস্থায়, ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রই রপ্তানিকারকের পণ্যের মূল্য পেতে নিশ্চয়তা দেয়। আবার ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে বৈদেশিক লেনদেন সম্পাদনেও এ ব্যাংক সহায়তা করে। এছাড়া আমদানি-রপ্তানি বাড়ানোর জন্য বাণিজ্যিক ব্যাংক বিদেশে দলিলপত্র স্থানান্তর, বাজার সম্প্রসারণ, তথ্য সরবরাহ ইত্যাদি কাজ পরিচালনা করে। সুতরাং, আন্তর্জাতিক বাণিজ্যে ঝর্ণা ব্যাংক-এর মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর ভূমিকা অনস্বীকার্য।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
আন্তর্জাতিক বাণিজ্যে ঝর্ণা ব্যাংক-এর মতো ব্যাংকগুলোর ভূমিকা মূল্যায়…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর