'হলি ব্যাংক-এর বিশেষ কর্মকাণ্ডের কারণে নতুন ব্যাংকগুলো অনুপ্রাণিত হয়।' তুমি কি এর সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: 'হলি ব্যাংক-এর বিশেষ কর্মকাণ্ডের কারণে (সামাজিক দায়বদ্ধতা) নতুন ব্যাংকগুলো অনুপ্রাণিত হয়' - বক্তব্যটির সাথে আমি একমত। আমানত সংগ্রহ, ঋণ প্রদান দিয়ে ব্যাংকিং শুরু হলেও ব্যাংক এখন আরো অনেক রকম কাজ করে। আধুনিক যুগে গ্রাহকদের চাহিদা মেটাতে ব্যাংককে বহুমুখী সেবার ব্যবস্থা করতে হয়। ফলে ব্যাংকিং কাজে অনেক বৈচিত্র্যতা এসেছে। উদ্দীপকে হলি ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। পাশাপাশি ব্যাংকটি দেশের শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়োজিত। এই ব্যাংকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেশে আরও নতুন নতুন কয়েকটি ব্যাংক চালু হয়েছে। হলি ব্যাংক মূলত নানা প্রতিনিধিত্বমূলক ও জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছে। ব্যবসায়ের আর্থিক মুনাফার পাশাপাশি সামাজিক কল্যাণের বিষয়টিও বিবেচনা করছে। এর ফলে তারা গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করছে। পাশাপাশি তাদের সুনাম বাড়ছে। ফলে ব্যাংকের মূল লক্ষ্য অর্জন সহজ হচ্ছে। অর্থাৎ, হলি ব্যাংক প্রগতিশীল বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা পালন করছে। তাই বলা যায়, 'হলি ব্যাংক'-এর এই বিশেষ কর্মকাণ্ডের কারণে নতুন ব্যাংকগুলো অনুপ্রাণিত হয়।'
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
'হলি ব্যাংক-এর বিশেষ কর্মকাণ্ডের কারণে নতুন ব্যাংকগুলো অনুপ্রাণিত হ…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর