'মি. রহিম ও মি. ফাহিমের ব্যবসায়ে ব্যাংকিং ব্যবসায়ের নীতিসমূহ মিতালি ব্যাংকের ব্যবস্থাপকের কার্যক্রমেই প্রতিফলিত হয়েছে- মূল্যায়ন করো।
উত্তর: মি. রহিম ও মি. ফাহিমের ব্যবসায়ে, ব্যাংকিং ব্যবসায়ের নীতিসমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তার নীতি ও সেবার নীতি মিতালি ব্যাংকের ব্যবস্থাপকের মধ্যে প্রতিফলিত হয়েছে। ব্যাংক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ নীতি গ্রাহকের অর্থ ও ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা বিধান। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংককে ঋণ প্রদানের সময় ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা এবং পর্যাপ্ত আমানত গ্রহণ করা উচিত। তাছাড়া, গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। উদ্দীপকের 'মিতালি ব্যাংকের' ব্যবস্থাপক জনাব রাহেলার দুই প্রিয় বন্ধু ফাহিম ও রহিম। ব্যবসায়ের জন্য তাদের ঋণের প্রয়োজন হলে তারা জনাব রাহেলার শরণাপন্ন হন। জনাব রাহেলা তাদের যথাসাধ্য সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে তাদের ঋণ পরিশোধের সামর্থ্য নির্ণয়পূর্বক তিনি ঋণ মঞ্জুর করেন। এছাড়াও ব্যাংকটি ফাহিমের গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ এবং তাকে ব্যবসায়িক পরামর্শ প্রদান করে। উদ্দীপকের ব্যাংকটি নিরাপত্তার নীতি অনুসারে রাহেলার বন্ধুদের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই-বাছাই করে। এর মাধ্যমে ব্যাংকটি তার গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাছাড়া, ব্যাংকটি তার গ্রাহক ফাহিমকে বহুবিধ ব্যাংকিং সেবা প্রদান করেছে। ফাহিমের গুরুত্বপূর্ণ দলিলের সংরক্ষণ করা এবং ব্যবসায়িক উন্নয়নে ফাহিমকে পরামর্শ দেওয়া ব্যাংকটির সেবার নীতির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, মি. রহিম ও মি. ফাহিমের ব্যবসায়ে, ব্যাংকিং ব্যবসায়ের নীতিসমূহ মিতালি ব্যাংকের ব্যবস্থাপকের কার্যক্রমেই প্রতিফলিত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
'মি. রহিম ও মি. ফাহিমের ব্যবসায়ে ব্যাংকিং ব্যবসায়ের নীতিসমূহ মিতালি…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর