কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায়ে অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের বেকারত্ব দূরীকরণের জন্য সরকারকে সাহায্য করা ব্যাংক ব্যবস্থার একটি কাজ। ব্যাংকগুলো সেসব ব্যবসায়িকে অর্থায়ন করতে পারে, যেগুলো অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে। যেমন: মূলধন নির্ভর প্রযুক্তির বদলে শ্রমনির্ভর প্রযুক্তিতে অর্থায়ন করে ব্যাংক অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো।
উত্তর