রাশেদের ঋণগ্রহণের মাধ্যমে, 'মডার্ণ' ব্যাংকের কোন কাজটি সম্পাদিত হয়েছে? বর্ণনা করো।
উত্তর: রাশেদের ঋণগ্রহণের মাধ্যমে 'মডার্ণ' ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ মঞ্জুর ও ঋণ আমানত সৃষ্টির কাজটি করেছে। বাণিজ্যিক ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত হিসেবে গ্রহণ করে। ঋণ মঞ্জুরের বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ করে বাণিজ্যিক ব্যাংক সংগৃহীত আমানত ঋণ হিসেবে বিনিয়োগ করে। আবার ঋণ দেওয়ার সময় সরাসরি নগদ অর্থ হিসেবে না দিয়ে ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণ প্রদান করে। এভাবে প্রদত্ত ঋণ থেকে আমানতের সৃষ্টি হয়। উদ্দীপকের মডার্ণ ব্যাংক একটি জনপ্রিয় ব্যাংক। মি. রাশেদ এই ব্যাংকের বিশ্বস্ত গ্রাহক। রাশেদ সাহেব উক্ত ব্যাংকে [গণিত] লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করেন। ঋণ যথাসময়ে মঞ্জুর হয়। উক্ত ঋণের টাকা মি. রাশেদ ব্যাংকে একটি হিসাব খুলে উক্ত হিসাবের মাধ্যমে উত্তোলন করেন। ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলির অন্তর্গত ঋণ মঞ্জুরের কার্যক্রমটি সম্পন্ন করেছে। আবার, ব্যাংকটি মি. রাশেদকে ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণের অর্থ উত্তোলনের সুযোগ দিয়ে ঋণ আমানতের সৃষ্টি করেছে। অর্থাৎ, রাশেদের ঋণগ্রহণের মাধ্যমে মডার্ণ ব্যাংকের ঋণ মঞ্জুর ও ঋণ আমানত সৃষ্টির কাজটি সম্পাদিত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
রাশেদের ঋণগ্রহণের মাধ্যমে, 'মডার্ণ' ব্যাংকের কোন কাজটি সম্পাদিত হয়ে…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর