ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতার প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর্থিক সচ্ছলতার প্রয়োজন। ব্যাংকের আর্থিক সচ্ছলতা বলতে চাওয়ামাত্র আমানত পরিশোধের জন্য ব্যাংকের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কিনা তা বোঝায়। ব্যাংক আর্থিকভাবে সচ্ছল না হলে দেশের আইন বলে দেউলিয়া ঘোষিত হতে পারে। আবার গ্রাহকদের আস্থা অর্জন করাও কঠিন হয়ে পড়ে। তাই ব্যাংকিং কাজ পরিচালনা করার জন্য ব্যাংকের আর্থিক সচ্ছলতা থাকা অত্যন্ত জরুরি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতার প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর