ব্যাংকের জনাব রাশিককে বাড়ি ভাড়া সংগ্রহে সহায়তা প্রদানের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: জনাব রাশিককে বাড়ি ভাড়া সংগ্রহে সহায়তা প্রদানের মাধ্যমে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলি সম্পাদন যৌক্তিক হয়েছে। বাণিজ্যিক ব্যাংক মক্কেলের পক্ষে বিভিন্ন প্রতিনিধিত্বমূলক (Agency Service) লেনদেন করে থাকে। যেমন: চেক বা বিলের অর্থ আদায় বা পরিশোধ ইত্যাদি। এসব কাজের জন্য ব্যাংক কমিশন আদায় করে, যা তাদের আয়ের উৎস হিসেবে কাজ করে। উদ্দীপকে জনাব রাশিক লন্ডন প্রবাসী। ঢাকায় তার একটি ফ্লাট রয়েছে, যা তিনি ভাড়া দিয়েছেন। বর্তমানে তিনি ঐ ফ্ল্যাটের ভাড়া সংগ্রহ নিয়ে চিন্তিত। এক্ষেত্রে, তার ব্যাংকার বন্ধু তাকে ভাড়া আদায়ের ব্যাপারে নিশ্চয়তা দেন এবং জানান এটি ব্যাংকের একটি কাজ। আমানত সংগ্রহ ও ঋণ প্রদানের পাশাপাশি ব্যাংক গ্রাহকের পক্ষে বিভিন্ন প্রতিনিধিত্বমূলক কার্যাবলি সম্পাদন করে। গ্রাহকের পক্ষে তার বাড়ির ভাড়া আদায়ও ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজের অন্তর্ভুক্ত। এই সেবা প্রদানের জন্য ব্যাংক জনাব রাশিকের কাছ থেকে কমিশন আদায় করবে। এই কমিশন ব্যাংকের আয়ের একটি উৎস। তাই বলা যায়, জনাব রাশিককে বাড়ি ভাড়া সংগ্রহে ব্যাংকের সহায়তা প্রদান যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ব্যাংকের জনাব রাশিককে বাড়ি ভাড়া সংগ্রহে সহায়তা প্রদানের যৌক্তিকতা ম…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর