জনাব আলেয়ারের ঋণপত্র ক্রয় রূপা ব্যাংক-এর কোন উৎসকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আলেয়ারের ঋণপত্র ক্রয় রূপা ব্যাংক-এর বাহ্যিক উৎসকে নির্দেশ করে। বাণিজ্যিক ব্যাংক তার ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করে। এর কিছু বহিস্থ উৎস আর কিছু অভ্যন্তরীণ উৎস। পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল হলো অভ্যন্তরীণ উৎস। অন্যদিকে, আমানত ও ধার গ্রহণ হলো বহিস্থ উৎস। উদ্দীপকে জনাব আলেয়া একটি বুটিক শপের মালিক। তিনি রূপা ব্যাংক থেকে ৬ লক্ষ টাকার ঋণপত্র ক্রয় করেছেন। রূপা ব্যাংক-এর মতো বাণিজ্যিক ব্যাংক তহবিল সংগ্রহের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারে। আবার সিকিউরিটিজ বা ঋণপত্র বিক্রি করেও মুদ্রা বাজার থেকে তহবিল সংগ্রহ করে। এগুলো রূপা ব্যাংক-এর অর্থ সংগ্রহের বাহ্যিক উৎস। ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে রূপা ব্যাংক, জনাব আলেয়ার কাছ থেকে ঋণ গ্রহণ করছে। তাই বলা যায়, জনাব আলেয়ার ঋণপত্র ক্রয় রূপা ব্যাংক-এর বহিস্থ উৎসকে নির্দেশ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব আলেয়ারের ঋণপত্র ক্রয় রূপা ব্যাংক-এর কোন উৎসকে নির্দেশ করে? ব্য…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর