“রূপা ব্যাংক-এর জনাব আলেয়াকে প্রদত্ত সুবিধা সরকারের নোট প্রচলনের কাজকে সহজ করে দেয়” -তুমি কি এর সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে রূপা ব্যাংক-এর জনাব আলেয়াকে প্রদত্ত চেকের সুবিধা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, যা সরকারের নোট প্রচলন কাজকে সহজ করে দেয়। মুদ্রা ও নোট হলো বিনিময়ের সর্বজনস্বীকৃত মাধ্যম। তবে ব্যাংক আরও কিছু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। যেমন: চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি। গ্রাহক আর্থিক লেনদেন ও দেনা-পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক সৃষ্ট এসব বিনিময়ের মাধ্যম ব্যবহার করে। উদ্দীপকে আলেয়া একজন ব্যবসায়ী। তার বুটিক শপ আছে। ব্যবসায়িক লেনদেনের জন্য তার রূপা ব্যাংক-এ একটি ব্যাংক হিসাব রয়েছে। সম্প্রতি ব্যবসায়িক প্রয়োজনে তার একটি কম্পিউটার ক্রয়ের প্রয়োজন পড়ে। তিনি [গণিত] টাকা মূল্যের একটি কম্পিউটার ক্রয় করেন। রূপা ব্যাংক-এর একটি চেকের মাধ্যমে তিনি কম্পিউটারের মূল্য পরিশোধ করেন। উদ্দীপকে জনাব আলেয়া কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রে নগদেও মূল্য পরিশোধ করতে পারতেন। তবে নগদে লেনদেন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে চেকের ব্যবহার অনেক বেশি নিরাপদ। রূপা ব্যাংক-এর এমন বিনিময়ের মাধ্যম সৃষ্টির ফলে নোট ও মুদ্রার ব্যবহারের ওপর চাপ কম পড়বে। মূলত নোট ও মুদ্রার প্রচলন করে থাকে সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক। রূপা ব্যাংক চেকের মাধ্যমে বিনিময়ের বিকল্প মাধ্যম সৃষ্টি করেছে। তাই বলা যায়, উদ্দীপকে রূপা ব্যাংক-এর জনাব আলেয়াকে প্রদত্ত চেকের সুবিধা সরকারের নোট প্রচলন কাজকে সহজ করে দেয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
“রূপা ব্যাংক-এর জনাব আলেয়াকে প্রদত্ত সুবিধা সরকারের নোট প্রচলনের কা…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর