“গোলাপ ব্যাংক-এর মতো ব্যাংকগুলোর উদ্দীপকে উল্লিখিত সেবার কারণেই গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত ও সহজ হয়েছে” -মূল্যায়ন করো।
উত্তর: গোলাপ ব্যাংক-এর মতো ব্যাংকগুলোর ইলেকট্রনিক ব্যাংকিং সেবার কারণেই গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত ও সহজ হয়েছে। ইলেকট্রনিক ব্যাংকিং-এর যুগান্তকারী আবিষ্কার হলো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম মেশিন, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। এসব বহুমুখী ব্যাংকিং সেবা গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও নিরাপদ করেছে। উদ্দীপকে গোলাপ ব্যাংক একটি স্বনামধন্য ব্যাংক। এই ব্যাংকিং গ্রাহকদের প্রয়োজন অনুসারে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা প্রদান করছে। ইলেকট্রনিক ব্যাংকিং-এর মাধ্যমে নতুন নতুন পণ্য ও সেবা সৃষ্টি করছে। উদ্দীপকে গোলাপ ব্যাংক-এর প্রদত্ত নতুন একটি সেবা হলো ক্রেডিট কার্ড। এ কার্ড ব্যবহার করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই পণ্য ক্রয় করতে পারে। ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য সেবা হলো এটিএম মেশিন। এর সাহায্যে গ্রাহকরা ব্যাংকে উপস্থিত না হয়েও নগদ অর্থ ওঠাতে পারে। তাছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যাংকিং কাজকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করেছে। ফলে গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত ও সহজ হচ্ছে। তাই বলা যায়, গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত ও সহজীকরণে গোলাপ ব্যাংক-এর মতো ব্যাংকগুলোর উল্লিখিত ইলেকট্রনিক ব্যাংকিং সেবার ভূমিকা অনস্বীকার্য।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
“গোলাপ ব্যাংক-এর মতো ব্যাংকগুলোর উদ্দীপকে উল্লিখিত সেবার কারণেই গ্র…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর