বাণিজ্যিক ব্যাংক কীভাবে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করে? ব্যাখ্যা করো।
উত্তর: বৈদেশিক মুদ্রাকে দেশি মুদ্রা এবং দেশি মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় রূপান্তরের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করে। দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। আবার প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজ সম্পাদন ও উপদেশ প্রদান করা ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ। উল্লিখিত কাজগুলো সম্পাদনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
বাণিজ্যিক ব্যাংক কীভাবে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করে? ব্যাখ্যা করো।
উত্তর