বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কী কী? বর্ণনা করো।
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস হলো পরিশোধিত মূলধন, সংরক্ষিত তহবিল, আমানত ও ধার গ্রহণ। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। উদ্দীপকে জনাব মারুফ একজন ব্যবসায়ী। তিনি যে ব্যাংকে হিসাব পরিচালনা করেন সেটি হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। এ উৎস থেকে সংগৃহীত মূলধন মালিকদের মূলধন নামে পরিচিত। অন্যদিকে, প্রতি বছর মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে সংরক্ষিত তহবিলে সংরক্ষণ করা হয়। জনগণের কাছ থেকে বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করে তা ব্যাংকের তহবিলে ব্যবহার করা যায়। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করতে পারে। সুতরাং, পরিশোধিত মূলধন, সংরক্ষিত তহবিল, আমানত এবং ধার গ্রহণ বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কী কী? বর্ণনা করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর