মারুফ হোসেন নতুন শিল্প প্রতিষ্ঠান হাসানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কী ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মারুফ হোসেন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখে। অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পে বেশি বিনিয়োগ করা প্রয়োজন। অর্থাৎ, বেশিসংখ্যক ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হলো শক্তিশালী অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। উদ্দীপকে মারুফ হোসেন একজন ব্যবসায়ী। তিনি নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। এতে তার ব্যবসায় সম্প্রসারিত হয়। পাশাপাশি দেশের জনগণের বেকারত্বও দূর হয়। ব্যবসায় সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে তিনি ব্যাংকে ঋণের আবেদন করেন। মারুফ হোসেন মূলত একজন শিল্পোদ্যোক্তা। তার মননশীল চিন্তা বাস্তবায়নে দেশের অর্থনৈতিক কাঠামো মজবুত হয়। এতে ব্যক্তি নিজে সহ বেকার জনগোষ্ঠীর কাজের সুযোগ তৈরি হয়। দক্ষ জনবল সৃষ্টি হয়। জাতীয় আয় বৃদ্ধি পায়, মোট জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। সর্বোপরি, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। তাই বলা যায়, মারুফ হোসেনের নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন বেকারত্ব দূরীকরণে প্রত্যক্ষ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
মারুফ হোসেন নতুন শিল্প প্রতিষ্ঠান হাসানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর