জনগণের মধ্যে বৈষম্য দূর করা এবং সম্পদ রক্ষা করা 'পদ্মা ব্যাংক-এর' উদ্দেশ্য - তা বর্ণনা করো।
উত্তর: জনগণের মধ্যে বৈষম্য দূর করা এবং সম্পদ রক্ষা করা 'পদ্মা ব্যাংক-এর' উদ্দেশ্য — বক্তব্যটি যথার্থ। সম্পদের সুষম বণ্টন এবং ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ এর মাধ্যমে জনগণের মধ্যে সমতা বিধান করা যায়। সঠিকভাবে সম্পদের সুষম বণ্টন করা হলে জনগণের মধ্যে বৈষম্য দূর হয়। উদ্দীপকে পদ্মা ব্যাংক অন্যান্য সব বাণিজ্যিক ব্যাংকের ন্যায় ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে। ঋণ প্রদানের সময় সকল শ্রেণি যাতে সমান সুযোগ-সুবিধা পায় সেদিকে খেয়াল রাখে। পাশাপাশি জনগণের মূল্যবান সম্পদ হেফাজতের বিষয়টি বিবেচনা করে। এছাড়াও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। উদ্দীপকে পদ্মা ব্যাংক জনগণের মধ্যে বৈষম্য দূর করা এবং সম্পদ হেফাজতের চেষ্টা করে। এক্ষেত্রে, ব্যাংকটি অর্থনীতির সকল খাতকে সমানতালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার চেষ্টা করে। এছাড়া গ্রাহকদের অর্থের নিরাপত্তা বিধানের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের সম্পদ হেফাজত করছে। অর্থাৎ, পদ্মা ব্যাংক-এর সকল কার্যক্রম জনগণের মধ্যে বৈষম্য দূর করা ও সম্পদ রক্ষা করাকে নিশ্চিত করছে। তাই বলা যায়, 'পদ্মা ব্যাংক'-এর মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে বৈষম্য দূর করা এবং সম্পদ রক্ষা করা।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনগণের মধ্যে বৈষম্য দূর করা এবং সম্পদ রক্ষা করা 'পদ্মা ব্যাংক-এর' উ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর