শেয়ারFacebookWhatsApp

কাঠামোভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী 'বন্ধু ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বন্ধু ব্যাংক কাঠামোভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী একটি শাখা ব্যাংক। একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা স্থাপনের মাধ্যমে শাখা ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। শাখাগুলোর কোনো আলাদা সত্তা থাকে না। জনতা ব্যাংক লি., সোনালী ব্যাংক লি. এ ধরনের ব্যাংকের উদাহরণ। উদ্দীপকে রয়াল টেক্সটাইল লি.-এর কার্যক্রম দেশের সব জেলা-উপজেলায় বিস্তৃত। প্রতিষ্ঠানটি বন্ধু ব্যাংক-এর মাধ্যমে সারা দেশের গ্রাহকদের সাথে লেনদেন করে। অর্থাৎ, দেশের সব জেলা-উপজেলা পর্যায়ে বন্ধু ব্যাংক-এর শাখা রয়েছে। এসব শাখার মাধ্যমে ব্যাংকটি রয়াল টেক্সটাইল লি.-এর মতো গ্রাহকদের সেবা দিয়ে আসছে। দেশের বিভিন্ন স্থানে শাখা থাকায় রয়াল টেক্সটাইল লি.-এর গ্রাহকরা এই ব্যাংকের মাধ্যমে অর্থ আদায় ও পরিশোধসহ ব্যাংকিং সেবা পাচ্ছে। এ ব্যাংকের সংগঠন কাঠামো অনেকগুলো শাখা অফিসের মাধ্যমে প্রতিষ্ঠিত। তাই বলা যায়, কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী বন্ধু ব্যাংককে শাখা ব্যাংক বলা যায়।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল

কাঠামোভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী 'বন্ধু ব্যাংক' কোন ধরনের ব্যাংক? …

উদ্দীপক

'রয়াল টেক্সটাইল লি.' দেশের সব জেলা উপজেলায় তার গ্রাহকদের সাথে 'বন্ধু ব্যাংকের' মাধ্যমে লেনদেন করে থাকে। সম্প্রতি জাপানের একটি কোম্পানি থেকে রয়েল টেক্সটাইল লি. সুতা আমদানি করতে চাইলে কোম্পানিটি ব্যাংকিং নিশ্চয়তা চায় এবং অগ্রিম অর্থ দাবি করে। এমতাবস্থায় রয়াল টেক্সটাইল লি. 'বন্ধু ব্যাংকের' সহায়তা চাইলে ব্যাংকটি প্রয়োজনীয় সহযোগিতা করে।

Dinajpur · 2021

উত্তর

একটি প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে এক বা একাধিক শাখা স্থাপনের মাধ্যমে যে ব্যাংকিং কার্যাবলি সম্পাদিত হয় তাকে শাখা ব্যাংকিং বলা হয়।

উত্তর

ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর্থিক সচ্ছলতার প্রয়োজন। ব্যাংকের আর্থিক সচ্ছলতা বলতে চাওয়ামাত্র আমানত পরিশোধের জন্য ব্যাংকের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কিনা তা বোঝায়। ব্যাংক আর্থিকভাবে সচ্ছল না হলে দেশের আইন বলে দেউলিয়া ঘোষিত হতে পারে। আবার গ্রাহকদের আস্থা অর্জন করাও কঠিন হয়ে পড়ে। তাই ব্যাংকিং কাজ পরিচালনা করার জন্য ব্যাংকের আর্থিক সচ্ছলতা থাকা অত্যন্ত জরুরি।

উত্তর

উদ্দীপকে বন্ধু ব্যাংক কাঠামোভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী একটি শাখা ব্যাংক। একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা স্থাপনের মাধ্যমে শাখা ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। শাখাগুলোর কোনো আলাদা সত্তা থাকে না। জনতা ব্যাংক লি., সোনালী ব্যাংক লি. এ ধরনের ব্যাংকের উদাহরণ। উদ্দীপকে রয়াল টেক্সটাইল লি.-এর কার্যক্রম দেশের সব জেলা-উপজেলায় বিস্তৃত। প্রতিষ্ঠানটি বন্ধু ব্যাংক-এর মাধ্যমে সারা দেশের গ্রাহকদের সাথে লেনদেন করে। অর্থাৎ, দেশের সব জেলা-উপজেলা পর্যায়ে বন্ধু ব্যাংক-এর শাখা রয়েছে। এসব শাখার মাধ্যমে ব্যাংকটি রয়াল টেক্সটাইল লি.-এর মতো গ্রাহকদের সেবা দিয়ে আসছে। দেশের বিভিন্ন স্থানে শাখা থাকায় রয়াল টেক্সটাইল লি.-এর গ্রাহকরা এই ব্যাংকের মাধ্যমে অর্থ আদায় ও পরিশোধসহ ব্যাংকিং সেবা পাচ্ছে। এ ব্যাংকের সংগঠন কাঠামো অনেকগুলো শাখা অফিসের মাধ্যমে প্রতিষ্ঠিত। তাই বলা যায়, কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী বন্ধু ব্যাংককে শাখা ব্যাংক বলা যায়।

উত্তর

উদ্দীপকে সুতা ক্রয়ে বন্ধু ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে রয়াল টেক্সটাইল লি.-কে সহায়তা করে। প্রত্যয়পত্র হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত গ্রাহকের পক্ষে পণ্য সরবরাহকারীকে অর্থ প্রদানের একটি সম্মতিপত্র। এটি আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ইস্যু করা হয়। এর মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে অর্থ প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকে। এটি এক ধরনের ঋণের দলিল। উদ্দীপকে রয়াল টেক্সটাইল লি.-এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে আছে। প্রতিষ্ঠানটি বন্ধু ব্যাংক-এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করে। সম্প্রতি জাপানের একটি কোম্পানি থেকে রয়াল টেক্সটাইল লি. সুতা আমদানি করতে চায়। তবে কোম্পানিটি ব্যাংকিং নিশ্চয়তা চায় এবং অগ্রিম অর্থ দাবি করে। উক্ত পরিস্থিতিতে বন্ধু ব্যাংক রয়াল টেক্সটাইলকে প্রয়োজনীয় সহায়তা করে। বন্ধু ব্যাংক মূলত রয়াল টেক্সটাইলের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু করে প্রতিষ্ঠানটিকে আমদানিতে সহায়তা করে। কারণ উক্ত বৈদেশিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারক কেউ কাউকে চেনে না। এমতাবস্থায় বন্ধু ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রই জাপানের রপ্তানিকারকের পণ্য মূল্য পেতে নিশ্চয়তা দেয়। অর্থাৎ, বন্ধু ব্যাংক রয়াল টেক্সটাইলের পক্ষে এ মর্মে নিশ্চয়তা দেয় যে, প্রতিষ্ঠানটি আমদানি মূল্য পরিশোধ না করলে বন্ধু ব্যাংক এক্ষেত্রে দায়বদ্ধ। আর এ ধরনের নিশ্চয়তাপত্র পেয়েই জাপানের রপ্তানিকারক সুতা রপ্তানিতে রাজি হয়েছে। তাই বলা যায়, রয়াল টেক্সটাইলের বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্র ইস্যু করে বন্ধু ব্যাংক সহায়তা করেছে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আকিব একজন ব্যবসায়ী। তিনি নিয়মিত আর্থিক লেনদেনের জন্য নগদ টাকার পরিবর্তে চেক বা ব্যাংক ড্রাফট ব্যবহার করতে পছন্দ করেন। কারণ নগদ টাকা বহন করা সবসময় নিরাপদ নয়। তিনি তার সঞ্চয়ী হিসাবে কিছু টাকা জমা রেখেছিলেন এবং তার জমার ওপর ৬% সুদ পেয়েছিলেন। তার বন্ধু জনাব জামিল একই ব্যাংক থেকে ১৩% সুদে ৫,০০,০০০ টাকা ঋণ নিয়েছেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কী?
খ
বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের ১ম অংশে ব্যাংকের কোন কাজের কথা উল্লেখ করা হয়েছে?
ঘ
উদ্দীপকের ২য় অংশে নির্দেশিত ব্যবস্থাটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। বক্তব্যটির সাথে তুমি কি একমত? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।

বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কী?

বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিশোধিত মূলধন বলতে কী বোঝায়?

পরিশোধিত মূলধন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ঋণ আমানত সৃষ্টি কী? ব্যাখ্যা কর।

ঋণ আমানত সৃষ্টি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?

ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এবিসি ব্যাংক তাদের মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডার বা মালিকদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দেয়। নাফিস গ্রুপ অফ কোম্পানি তাদের প্রতিষ্ঠানের মূল্যবান দলিলপত্র নিরাপত্তার জন্য এবিসি ব্যাংকে জমা রাখেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
সুনাম অর্জন কোন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য?
খ
মুরাবাহা কী? ব্যাখ্যা কর।
গ
এবিসি ব্যাংক কীভাবে তাদের তহবিলের ব্যবস্থা করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের ব্যাংকটির উদ্দেশ্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.মুরাবাহা কী? ব্যাখ্যা কর।

মুরাবাহা কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুনাম অর্জন কোন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য?

সুনাম অর্জন কোন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রিয়াজ ব্যবসায়ের প্রয়োজনে 'হোয়াং' ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। বর্তমানে তিনি বিদেশেও পণ্য আমদানি ও রপ্তানির মাধ্যমে ব্যবসা করছেন। তাই তাকে বিদেশেও ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হয়। ব্যাংকটির উন্নত ব্যবস্থা জনাব রিয়াজকে পণ্য আমদানি-রপ্তানিতে বিশেষভাবে সহায়তা করে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কোন ব্যাংক মুদ্রা প্রচলন করে?
খ
ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা কর।
গ
জনাব রিয়াজ কোন ধরনের ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন? বর্ণনা দাও।
ঘ
পণ্য আমদানি-রপ্তানিতে 'হোয়াং' ব্যাংক কীভাবে জনাব রিয়াজকে সহায়তা করে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের ২য় অংশে নির্দেশিত ব্যবস্থাটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। বক্তবউদ্দীপকের ১ম অংশে ব্যাংকের কোন কাজের কথা উল্লেখ করা হয়েছে?বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা কর।বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কী?পরিশোধিত মূলধন বলতে কী বোঝায়?ঋণ আমানত সৃষ্টি কী? ব্যাখ্যা কর।ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?উদ্দীপকের ব্যাংকটির উদ্দেশ্য বিশ্লেষণ কর।এবিসি ব্যাংক কীভাবে তাদের তহবিলের ব্যবস্থা করে? ব্যাখ্যা কর।মুরাবাহা কী? ব্যাখ্যা কর।সুনাম অর্জন কোন প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য?পণ্য আমদানি-রপ্তানিতে 'হোয়াং' ব্যাংক কীভাবে জনাব রিয়াজকে সহায়তা করে ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।