সুতা ক্রয়ে 'বন্ধু ব্যাংক' কীভাবে রয়াল টেক্সটাইল লি.'-কে সহায়তা করে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সুতা ক্রয়ে বন্ধু ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে রয়াল টেক্সটাইল লি.-কে সহায়তা করে। প্রত্যয়পত্র হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত গ্রাহকের পক্ষে পণ্য সরবরাহকারীকে অর্থ প্রদানের একটি সম্মতিপত্র। এটি আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ইস্যু করা হয়। এর মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে অর্থ প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকে। এটি এক ধরনের ঋণের দলিল। উদ্দীপকে রয়াল টেক্সটাইল লি.-এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে আছে। প্রতিষ্ঠানটি বন্ধু ব্যাংক-এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করে। সম্প্রতি জাপানের একটি কোম্পানি থেকে রয়াল টেক্সটাইল লি. সুতা আমদানি করতে চায়। তবে কোম্পানিটি ব্যাংকিং নিশ্চয়তা চায় এবং অগ্রিম অর্থ দাবি করে। উক্ত পরিস্থিতিতে বন্ধু ব্যাংক রয়াল টেক্সটাইলকে প্রয়োজনীয় সহায়তা করে। বন্ধু ব্যাংক মূলত রয়াল টেক্সটাইলের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু করে প্রতিষ্ঠানটিকে আমদানিতে সহায়তা করে। কারণ উক্ত বৈদেশিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারক কেউ কাউকে চেনে না। এমতাবস্থায় বন্ধু ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রই জাপানের রপ্তানিকারকের পণ্য মূল্য পেতে নিশ্চয়তা দেয়। অর্থাৎ, বন্ধু ব্যাংক রয়াল টেক্সটাইলের পক্ষে এ মর্মে নিশ্চয়তা দেয় যে, প্রতিষ্ঠানটি আমদানি মূল্য পরিশোধ না করলে বন্ধু ব্যাংক এক্ষেত্রে দায়বদ্ধ। আর এ ধরনের নিশ্চয়তাপত্র পেয়েই জাপানের রপ্তানিকারক সুতা রপ্তানিতে রাজি হয়েছে। তাই বলা যায়, রয়াল টেক্সটাইলের বৈদেশিক বাণিজ্যে প্রত্যয়পত্র ইস্যু করে বন্ধু ব্যাংক সহায়তা করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
সুতা ক্রয়ে 'বন্ধু ব্যাংক' কীভাবে রয়াল টেক্সটাইল লি.'-কে সহায়তা করে …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর