উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সভ্যতার মিল পাচ্ছ? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের গ্রিক সভ্যতার মিল পাচ্ছি। উদ্দীপকের মলি জাতীয় পর্যায়ে খেলার জন্য চট্টগ্রাম যায় এবং বিভিন্ন ইভেন্টে খেলার জন্য প্রয়োজন ছিল খেলার মাঠ সুন্দর ও আকারে বেশ বড়ো। আশেপাশের বাড়িগুলো দূরে অবস্থিত হওয়ায় মাঠের পরিবেশ ভালো ছিল। অপরদিকে, বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়দের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে উঠেছিল। যা গ্রিক সভ্যতার প্রতি নির্দেশ করে। কেননা প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে গ্রিক সভ্যতায় খেলাধুলার আয়োজন করা হতো। ক্রিট দ্বীপ, গ্রিস উপকূলের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরে পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে গ্রিক সভ্যতা। এ সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধিশালী সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী। গ্রিক দেশটি আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। গ্রিক সভ্যতার সঙ্গে দুটি সংস্কৃতির নাম জড়িত। একটি 'হেলেনিক' অপরটি 'হেলেনিস্টিক'। গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'হেলেনিক সংস্কৃতি'। গ্রিক সভ্যতার মানুষ জ্ঞান-বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভাষা, সাহিত্য, খেলাধুলা সর্বক্ষেত্রে ব্যাপক অবদান রাখতে সক্ষম হয়। গ্রিকরা শিল্পের বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্যে বিশেষ উন্নতি করেছিল। পার্থেনন মন্দির বা দেবী এথেনার মন্দির গ্রিক স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন। অতএব উদ্দীপকের সাথে প্রাচীন গ্রিক সভ্যতার মিল পাচ্ছি।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সভ্যতার মিল পাচ্ছ? বর্ণনা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
