এ ধরনের সমাজের অর্থনীতি ছিল মূলত কৃষি এবং উৎপন্ন ফসলের ওপর নির্ভরশীল- বিশ্লেষণ কর।
উত্তর: এ সমাজের অর্থনীতি তথা সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষি এবং উৎপন্ন ফসলের ওপর নির্ভরশীল- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। এ সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষিনির্ভর। তাছাড়াও অর্থনীতির আরেকটি বড় দিক ছিল পশুপালন। কৃষি ও পশুপালনের পাশাপাশি মৃৎপাত্র নির্মাণ, ধাতুশিল্প, বয়নশিল্প, অলংকার নির্মাণ, পাথরের কাজ ইত্যাদিতেও তারা যথেষ্ট উন্নতি লাভ করেছিল। এই উন্নতমানের শিল্পপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সেখানকার বণিকরা বিদেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করে চলত। বণিকদের সাথে আফগানিস্তান, বেলুচিস্তান, মধ্য এশিয়া, পারস্য, মেসোপটেমিয়া, দক্ষিণ ভারত, রাজপুতনা, গুজরাট প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল। সবকিছু বিচারে অনুমান করা হয়, সিন্ধু সভ্যতায় একটি জমজমাট অর্থনৈতিক অবস্থা বিরাজ করছিল। পরিশেষে বলা যায়, সিন্ধু সভ্যতায় মানুষ মূলত কৃষিনির্ভর ছিল। তারা অধিকাংশ ক্ষেত্রে উৎপন্ন ফসলের ওপর নির্ভরশীল ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
এ ধরনের সমাজের অর্থনীতি ছিল মূলত কৃষি এবং উৎপন্ন ফসলের ওপর নির্ভরশী…
উদ্দীপক
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
