'?' চিহ্ন দ্বারা নির্দেশিত সভ্যতার পটভূমি ও সময়কাল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের'?' চিহ্ন দ্বারা নির্দেশিত সভ্যতা হলো গ্রিক সভ্যতা। মহাকবি হোমার ছিলেন গ্রিক সভ্যতার অন্যতম সাহিত্যিক। তার রচিত 'ইলিয়ড' ও 'ওডিসি' এ সভ্যতার অন্যতম নিদর্শন। স্পার্টা ও এথেন্স গ্রিক সভ্যতার দুটি নগররাষ্ট্র। তাই উদ্দীপকের নির্দেশিত সভ্যতাটি গ্রিক সভ্যতা। ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরীসহ একশ নগরীর ধ্বংসস্তূপের। যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক-ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। ক্রিট দ্বীপ, গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই 'সভ্যতা। ক্রিট দ্বীপে যে সভ্যতার উদ্ভব এর স্থায়িত্ব ধরা হয়েছে ৩০০০ থেকে ১৪০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত। গ্রিসের মূল ভূখণ্ডে দক্ষিণ অঞ্চলে অবস্থিত সভ্যতার স্থায়িত্ব ছিল ১৬০০ থেকে ১১০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত। গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। গ্রিকসভ্যতার সঙ্গে দুটি সংস্কৃতিক নাম জড়িত। একটি 'হেলেনিক' অপরটি 'হেলেনিস্টিক'। গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'হেলেনিক সংস্কৃতি'।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
'?' চিহ্ন দ্বারা নির্দেশিত সভ্যতার পটভূমি ও সময়কাল ব্যাখ্যা কর।
উদ্দীপক

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর