উদ্দীপকে মালয়েশিয়াগামীদের দুঃখজনক ঘটনার সাথে ইংরেজদের প্রচারিত কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মালয়েশিয়াগামীদের দুঃখজনক ঘটনার সাথে ইংরেজদের প্রচারিত অন্ধকূপ হত্যার ঘটনার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, মালয়েশিয়াগামীদের মালয়েশিয়া যাওয়ার পথে তাদেরকে নৌকার পাটাতনের নিচে ছোট্ট কুঠুরির মতো স্থানে রাখা হয়। এখানে গাদাগাদি করে তারা শুধু বসতে পারত। ফলে শ্বাসরুদ্ধকর ও অস্বাস্থ্যকর পরিবেশে এদের অনেকে মৃত্যুবরণ করে। যার সাথে ইংরেজদের প্রচারিত অন্ধকূপ হত্যার ঘটনার মিল রয়েছে। অন্ধকূপ হত্যা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে হলওয়েল কর্তৃক প্রচারিত একটি মিথ্যা প্রচারণা। ইংরেজদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ১৭৫৭ সালের জুন মাসের শুরুতে নবাব কোলকাতা অধিকার করে নেন। যাত্রাপথে তিনি কাশিম বাজার কুঠিও দখল করেন। নবাবের। অতর্কিত আক্রমণে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে পালিয়ে যায়। হলওয়েলসহ বেশ কিছু ইংরেজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেয় করার জন্য হলওয়েল এক মিথ্যা প্রচারণা চালায়, যা ইতিহাসে 'অন্ধকূপ হত্যা' নামে পরিচিত। এতে বলা হয় যে, ১৮ ফুট দৈর্ঘ্য, ১৪.১০ ফুট প্রস্থ ছোট একটি ঘরে ১৪৬ জন ইংরেজকে বন্দি করে রাখা হয়। এতে প্রচণ্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে ১২৩ জনের মৃত্যু হয়। এই মিথ্যা প্রচার মাদ্রাজ পর্যন্ত পৌঁছে যায়। ফলে উত্তেজিত হয়ে কোলকাতা দখল করার জন্য ওয়াটসন ও ক্লাইভমাদ্রাজ থেকে কোলকাতায় চলে আসে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
উদ্দীপকে মালয়েশিয়াগামীদের দুঃখজনক ঘটনার সাথে ইংরেজদের প্রচারিত কোন …
উদ্দীপক
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
