'উক্ত সভ্যতাতেই গণতন্ত্রের সূচনা হয়'- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত সভ্যতা তথা গ্রিক সভ্যতাতেই প্রথম গণতন্ত্রের সূচনা হয়। – মন্তব্যটি যথার্থ। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র এথেন্সে প্রথম গণতন্ত্রের সূচনা হয়। তবে, প্রথমদিকে এথেন্সে ছিল রাজতন্ত্র। খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে রাজতন্ত্রের পরিবর্তে এক ধরনের অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত হয়। দেশ শাসনের নামে তারা শুধু নিজের স্বার্থই দেখত। ফলে সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়। ফলে 'সপ্তম খ্রিষ্টপূর্বাব্দের মাঝামাঝি সময়ে রাষ্ট্রব্যবস্থায় এক পরিবর্তন আসে। আগে অভিজাত পরিবারের সন্তান অভিজাত বলে গণ্য হতো। দেশে মারাত্মক সংকটের সময়ে সব শ্রেণি সর্বসম্মতভাবে কয়েকজনকে সংস্কারের জন্য আহ্বান জানায়। তার মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন অভিজাত বংশে জন্ম নেওয়া 'সোলন'। তিনি কিছু নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। তিনি ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাস করেন। সোলনের পর জনগণের কল্যাণে তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসেন পিসিসট্রেটাস এবং ক্লিসথেনিস। তারা জনগণের কল্যাণের জন্য অনেক আইন পাস করেন। তবে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয় পেরিক্লিসের সময়। তার সময়কে গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয়ে থাকে। তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন। তিনি এসময় প্রশাসন, আইন ও বিচার বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন। সুতরাং, গ্রিক সভ্যতার 'এথেন্সেই প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
'উক্ত সভ্যতাতেই গণতন্ত্রের সূচনা হয়'- বিশ্লেষণ কর।
উদ্দীপক

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর