উক্ত সভ্যতার সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করো।
উত্তর: সিন্ধু সভ্যতার জনগণের রাজনৈতিক জীবন ও শাসন প্রণালি সম্পর্কে কিছুই জানা যায় না। ধারণা করা হয়, সিন্ধু সভ্যতার জনগণের রাজনৈতিক জীবন ও শাসনপ্রণালি ছিল নগরকেন্দ্রিক। তাদের মহেঞ্জোদারো ও হরপ্পার নগর বিন্যাস প্রায় একই রকম ছিল। এগুলোর ধ্বংসাবশেষ থেকে রাজনৈতিক অবস্থার ধারণা পাওয়া যায়। এখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী উঁচু ভিতের ওপর শহরগুলো নির্মাণ করা হয়েছিল। শহরগুলোর এক পাশে উঁচু ভিত্তির ওপর একটি করে নগর দুর্গ নির্মাণ করা হতো। চারদিক থাকত প্রাচীর দ্বারা সুরক্ষিত। নগরের শাসনকর্তারা নগর দুর্গে বসবাস করতেন। প্রশাসনিক বাড়িঘরও দুর্গের মধ্যে ছিল। নগরের ছিল প্রবেশদ্বার। দুর্গ বা বিরাট অট্টালিকা দেখে মনে হয় একই ধরনের কেন্দ্রীভূত শাসনব্যবস্থা যুগ যুগ ধরে নগর দুটিতে প্রচলিত ছিল। এই প্রশাসন জনগণের জীবনমাত্রা নিয়ন্ত্রণ করত। সিন্ধু সভ্যতার যুগে মানুষ সমাজবদ্ধ পরিবেশে বসবাস করত। সেখানে একক পরিবার পদ্ধতি চালু ছিল। সিন্ধু সভ্যতার যুগে সমাজে শ্রেণিবিভাগ ছিল। সব লোক সমান সুযোগ-সুবিধা পেত না। সমাজ ধনী ও দরিদ্র দুই শ্রেণিতে বিভক্ত ছিল। কৃষকেরা গ্রামে বসবাস করত। শহরে ধনী এবং শ্রমিকদের জন্য আলাদা আলাদা বাসস্থানের নিদর্শন পাওয়া যায়। তাদের সমাজব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। তাদের সমাজের নারী-পুরুষ উভয়ই অলংকার ব্যবহার করত।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
উক্ত সভ্যতার সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করো।
উদ্দীপক

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
