সভ্যতার বিকাশে নীল নদের অবদান বর্ণনা কর।
উত্তর: মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদের অবদান ব্যাপক। নীল নদ লেক ভিক্টোরিয়া থেকে নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে এসে পড়েছে। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতিবছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে নানা ধরনের ফসল জন্মাত। এসব কারণেই মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অপরিসীম।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
সভ্যতার বিকাশে নীল নদের অবদান বর্ণনা কর।
উত্তর
