উদ্দীপকে বর্ণিত 'খ' অঞ্চলের চেয়ে 'ক' অঞ্চলের অধিবাসীরা জ্ঞান-বিজ্ঞান ও দর্শনচর্চায় এগিয়েছিল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' অঞ্চল বলতে গ্রিক নগররাষ্ট্র এথেন্সকে বোঝানো হয়েছে। তাই 'খ' অঞ্চল তথা স্পার্টার চেয়ে 'ক' অঞ্চল তথা এথেন্সের অধিবাসীরা জ্ঞান-বিজ্ঞান ও দর্শনচর্চায় এগিয়ে ছিল। পৃথিবীর প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র হলো এথেন্স। প্রথমে সেখানে রাজতন্ত্র থাকলেও পরবর্তীতে সেখানে অভিজাততন্ত্রের সূচনা হয়। অভিজাততন্ত্রের মারাত্মক সংকটের সময়ে সংস্কারের জন্য দাবি ওঠে। প্রথম সংস্কারক হিসেবে ক্ষমতায় আসেন সোলন। তিনি কিছু নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। তিনি ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাস করেন। তার সময়ে অনেক অর্থনৈতিক সংস্কারও করা হয়। সোলনের পরে একে একে আসেন পিসিসট্রেটাস, ক্লিসথেনিস এবং পেরিক্লিস। এথেন্সে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন পেরিক্লিস। তার সময়কে গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয়। ৪৬০ খ্রিষ্টপূর্বাব্দে ক্ষমতায় এসে তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন। পেরিক্লিসের সময়ে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করে। তার মৃত্যুর পর থেকে এথেন্সের দুর্যোগ শুরু হয়। জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান ছিল এথেন্সের। এথেন্সের পতন হয় সামরিক রাষ্ট্র স্পার্টার কাছে। তবুও সাহিত্যে- ইলিয়ড, ওডিসি; দর্শনে- সক্রেটিস, প্লেটো; বিজ্ঞানে- ইউক্লিড, হিপোক্রেটস প্রভৃতি নামগুলো আজও গ্রিসের অবদানকে স্মরণ করিয়ে দেয়। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' অংশ গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্স সম্পর্কিত, যারা 'খ' অংশ তথা স্পার্টার চেয়ে সকল ক্ষেত্রে উন্নত ছিল
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'খ' অঞ্চলের চেয়ে 'ক' অঞ্চলের অধিবাসীরা জ্ঞান-বিজ্ঞা…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
