উক্ত সভ্যতা স্থাপত্য ও ভাস্কর্য শিল্প ছাড়াও নগর পরিকল্পনায় বিশেষ অবদান রেখেছে- মতামত দাও।
উত্তর: আধুনিক নগর পরিকল্পনায় সিন্ধু সভ্যতা বিশেষ অবদান পেয়েছে। সিন্ধু সভ্যতার অধিবাসীরা উন্নত নগরের ন্যায় রাস্তায় ল্যাম্পপোস্ট ব্যবহার করত। প্রাচীন সিন্ধু সভ্যতায় পোড়ামাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে ঘর-বাড়ি তৈরি হতো। শহরগুলোর বাড়ি-ঘরের নকশা ছিল অতি উন্নত। আধুনিক শহরের মতো সিন্ধু সভ্যতার নগরগুলোর ভিতর দিয়ে প্রশস্ত পাকা রাস্তা চলে গেছে। প্রত্যেক বাড়িসহ রাস্তার পাশে জলের ব্যবস্থা ও স্নানাগার নির্মিত হয়। পয়ঃনিষ্কাশনের জন্য ছোট ছোট নর্দমাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। নগরের রাস্তাঘাট সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো। অনুরূপভাবে আধুনিক নগর ব্যবস্থায় নাগরিক সকল সুযোগ-সুবিধা রাখা হয়। মূলত এসব আধুনিক নগর ব্যবস্থায় পরিলক্ষিত হয়। প্রাচীন সিন্ধু সভ্যতার অধিবাসীরা যেভাবে উন্নত নগর গড়ে তুলেছিল। তেমনি আধুনিক নগর পরিকল্পনাতেও উন্নত প্রকৌশল ব্যবহৃত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
উক্ত সভ্যতা স্থাপত্য ও ভাস্কর্য শিল্প ছাড়াও নগর পরিকল্পনায় বিশেষ অব…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
