মেসোপটেমীয় সভ্যতা বলতে কী বোঝায়?
উত্তর: মেসোপটেমিয়া এসেছে গ্রিক শব্দ মেসোস তথা মধ্যবর্তী এবং পটামোস অর্থাৎ নদী থেকে। সহজ বাংলায় বলতে পারি, মেসোপটেমিয়া অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। দজলা-ফোরাত কিংবা টাইগ্রিস-ইউফ্রেটিস যাই বলা হোক, মেসোপটেমিয়া সভ্যতার বিস্তার দুটি নদীর মাঝখানে অবস্থিত পলল বিধৌত উর্বর ভূমিতে। মূলত সুমেরীয়, ব্যাবিলনীয়, এসেরীয় এবং ক্যালডীয় সভ্যতার সম্মিলিত রূপকেই আমরা জেনে থাকি মেসোপটেমিয়া সভ্যতা হিসেবে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
মেসোপটেমীয় সভ্যতা বলতে কী বোঝায়?
উত্তর
