"চিত্র-২ সভ্যতার বিকাশে শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করে" - উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের ২নং চিত্র মিশরীয় হায়ারোগ্লিফিক লেখার নমুনা, যা সভ্যতার বিকাশে শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করে। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। প্রথমদিকে তারা ছবি একে মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। এই চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়াজাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। যার ওপর তারা লিখত। নেপোলিয়ন বোনাপার্ট মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয়, যা রসেটা স্টোন নামে পরিচিত। যাতে গ্রিক এবং 'হায়রোগ্লিফিক' ভাষায় অনেক লেখা ছিল, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়। লিখন পদ্ধতির আবিষ্কারের ফলে তারা প্যাপিরাস কাগজ তৈরি করে। এ প্যাপিরাস থেকে পেপার বা কাগজ শব্দ এসেছে। অতএব বলা যায়, হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি মিশরীয় সভ্যতার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
"চিত্র-২ সভ্যতার বিকাশে শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন ক…
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
