উদ্দীপকে বর্ণিত সরকার গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সরকার গঠনের মিল রয়েছে? বর্ণনা কর।
উত্তর: ১০ উদ্দীপকে বর্ণিত সরকার গঠনের সাথে আমার পাঠ্যবইয়ের মুজিবনগর সরকার গঠনের মিল রয়েছে। পাকিস্তানের সামরিক সরকার ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে পূর্ব পাকিস্তানের জনগণের ওপরে ২৫শে মার্চ ১৯৭১ সালে গণহত্যা শুরু করে। বাঙালিরা বিচ্ছিন্নভাবে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় এ সরকার শপথ গ্রহণ করে। পরবর্তীতে এ অস্থায়ী সরকারের সদর দপ্তর কলকাতার ৮নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এছাড়া প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম. মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এ. এইচ. এম. কামারুজ্জামান প্রভৃতি - পদগুলো নিয়ে এ সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধের নয় মাসে মুজিবনগর সরকারের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। উদ্দীপকের 'খ' প্রদেশের প্রতিনিধিরা 'ক' প্রদেশের শাসকদের বিরুদ্ধে আন্দোলন করেন। যেখান নেতৃত্ব দেয় তাদের ক্ষণস্থায়ী সরকার, যা 'খ' প্রদেশকে স্বাধীন দেশে পরিণত করে। তাই দেখা যাচ্ছে, উদ্দীপকের তথ্যগুলো মুজিবনগর সরকারের সাথে মিলে যাচ্ছে। তই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সরকার গঠনের সাথে মুজিবনগর সরকার গঠনের মিল রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সরকার গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সরকার গঠনের ম…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
