উক্ত যুদ্ধে গণমাধ্যম ও প্রবাসী বাংলাদেশি অবদান মূল্যায়ন করো।
উত্তর: উক্ত যুদ্ধ তথা মুক্তিযুদ্ধে গণমাধ্যম ও প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা রণাঙ্গনের নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে অনুপ্রাণিত করে; মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়ে বিজয়ের পথ সুগম করে। এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকা মুক্তিযুদ্ধে ব্যাপক ভূমিকা পালন করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অপরিসীম। প্রবাসী বাংলাদেশিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য-সহযোগিতা করেন। বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে পার্লামেন্ট সদস্যদের নিকট ছুটে গিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি দল প্রেরণ করেছেন। পাকিস্তানকে অস্ত্র-গোলাবারুদ সরবরাহ না করতে আবেদন করেছেন। এক্ষেত্রে ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা বিশেষভাবে উল্লেখ্য। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তারা ব্যাপক কাজ করেছেন। অতএব বলা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ও প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অপরিসীম।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
উক্ত যুদ্ধে গণমাধ্যম ও প্রবাসী বাংলাদেশি অবদান মূল্যায়ন করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
