চিত্র-১ 'বাঙালির অহংকার, গৌরব আর মর্যাদার প্রতীক'-উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এ জাতীয় স্মৃতিসৌধের প্রতিচ্ছবি দেখানো হয়েছে যা মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক। এটি জাতীয় মুক্তিসংগ্রামের ধারাবাহিক ঘটনাগুলোকে সাত জোড়া দেয়ালের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনি বিজয়, ১৯৫৬ সালের সংবিধান, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ-এসব ঘটনাই বাঙালি জাতির জন্য গৌরবের। বাঙালি জাতি তাদের অমূল্য জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা সংগ্রামকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছেন। '৫২ থেকে '৭১ সালের মহান এই মুক্তি সংগ্রামের ফলেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে। স্থপতি মইনুল হোসেনের নকশায় নির্মিত লক্ষ লক্ষ নাম না জানা শহিদের মহান মুক্তিসংগ্রামে আত্মোৎসর্গের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক স্মৃতিসৌধ বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক। পরিশেষে বলা যায়, বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক মহান মুক্তিসংগ্রামের স্মৃতিধারণকারী জাতীয় স্মৃতিসৌধ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
চিত্র-১ 'বাঙালির অহংকার, গৌরব আর মর্যাদার প্রতীক'-উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর