আমাদের স্বাধীনতার যুদ্ধে গ্রেট ব্রিটেনের অবদান ব্যাখ্যা কর।
উত্তর: মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের ভূমিকা ছিল বাংলাদেশের পক্ষে। ১৯৭০ সালের নির্বাচনের পর থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতে ব্রিটেনের প্রচার মাধ্যমে বিশেষ করে বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত পত্রপত্রিকা বাঙালিদের ওপর পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, প্রতিরোধ, বাঙালিদের সংগ্রাম, ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের করুণ অবস্থা, পাকিস্তান বাহিনীর গণহত্যা এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমতকে জাগ্রত করে তোলে। উল্লেখ্য, লন্ডন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
আমাদের স্বাধীনতার যুদ্ধে গ্রেট ব্রিটেনের অবদান ব্যাখ্যা কর।
উত্তর
