চিত্র-২ কাদের অনুপ্রেরণার উৎস? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ অপরাজেয় বাংলা বাংলার ছাত্রসমাজের অনুপ্রেরণার উৎস। অপরাজের বাংলা বাঙালি ছাত্রসমাজের লড়াকু চেতনার মূর্তপ্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন পর্যন্ত বাংলার ছাত্র সমাজের ছিল অসামান্য অবদান। বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্তপ্রতীক অপরাজেয় বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে ৬ ফুট উঁচু বেদির ওপর নির্মিত। মূল ভাস্কর্যের উচ্চতা ১২ ফুট, প্রস্থ ৮ ফুট ও ব্যাস ৬ ফুট। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ প্রতিটি সংগ্রামে ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য অপরাজেয় বাংলা নির্মাণ করা হয়। মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ এটি নির্মাণ করেন। ১৯৭৩-১৯৭৯ সাল পর্যন্ত এই ভাস্কর্যের নির্মাণ কাজ চলে। এ ভাস্কর্য অসম সাহসী তিনজন তরুণ-তরুণী মুক্তিযোদ্ধার অবয়ব অপূর্ব দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। দুইজন তরুণ রাইফেল হাতে শত্রুর মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞা আর ওষুধের ব্যাগ কাঁধে ঐ তরুণী মুক্তিযোদ্ধাদের সেবায় নিবেদিত প্রাণ। উদ্দীপকে চিত্র-২-এর অপরাজেয় বাংলা বাংলাদেশের ছাত্রসমাজের প্রেরণার উৎস হয়ে থাকবে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
চিত্র-২ কাদের অনুপ্রেরণার উৎস? ব্যাখ্যা কর।
উদ্দীপক

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর