উদ্দীপকে 'ক' ছকের সভ্যতার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের ছক 'ক' আমাদেরকে মিশরীয় সভ্যতা সম্পর্কে ধারণা দেয়। উদ্দীপকের ছক 'ক'-তে উল্লিখিত তথ্যসমূহ নীল নদ, পিরামিড ও কাগজ আবিষ্কার মিশরীয় সভ্যতার সাথে সম্পর্কিত। মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল এবং তারা পিরামিড নির্মাণ করেছিল ও প্যাপিরাস নামক কাগজ আবিষ্কার করেছিল। খ্রিষ্টপূর্ব ৫০০০ থেকে ৩২০০ অব্দ পর্যন্ত আফ্রিকা মহাদেশে মিশরীয় সভ্যতার জনপদের উদ্ভব হয়। মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে এসে পড়েছে। এ নীল নদই ছিল মিশরের প্রাণ। ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন, 'মিশর নীল নদের দান'। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে। যে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত। এ চিন্তা থেকে মমিকে রক্ষা করার জন্য তারা পিরামিড তৈরি করছিল। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। সেই কাগজের উপর তারা লিখত। গ্রিকরা এ কাগজের নাম দেয় 'প্যাপিরাস'। অতএব, উদ্দীপকের ছক-ক মিশরীয় সভ্যতার নিদর্শন বহন করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ছকের সভ্যতার বর্ণনা দাও।
উদ্দীপক

বগুড়া জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
