“দৃশ্যপট-২-এ উল্লিখিত তথ্যসমূহই গ্রিক সভ্যতার প্রকৃত পরিচায়ক” – উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' অঞ্চলের অধিবাসীরা 'খ' অঞ্চলের চেয়ে জ্ঞান-বিজ্ঞান ও দর্শন চর্চায় এগিয়ে ছিল। মন্তব্যটি যথার্থ। উদ্দীপকে 'ক' অঞ্চল দ্বারা গ্রিক সভ্যতার নগর রাষ্ট্র এথেন্সকে বোঝানো হয়েছে। অপরদিকে 'খ' অঞ্চল দ্বারা গ্রিক সভ্যতার নগর রাষ্ট্র স্পার্টাকে বোঝানো হয়েছে। স্পার্টার চেয়ে এথেন্স জ্ঞান-বিজ্ঞানসহ সকল ক্ষেত্রে এগিয়ে ছিল। পৃথিবীর প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র হলো এথেন্স। এথেন্সে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন পেরিক্লিস। তার সময়কে গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয়। জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান ছিল এথেন্সের। দর্শন, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে গ্রিকরা বিশ্বসভ্যতার ইতিহাসে অবিস্মরণীয় অবদান রাখেন। দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রিসে অভূতপূর্ব উন্নতি হয়েছিল। পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, প্রতিদিন কীভাবে এর পরিবর্তন ঘটেছে, এসব ভাবতে গিয়ে গ্রিসে দর্শনচর্চার সূত্রপাত হয়। পেরিক্লিস ছিলেন সফিস্ট তথা যুক্তিবাদী দার্শনিকদের অনুসারী। সক্রেটিস ছিলেন গ্রিসের অন্যতম দার্শনিক তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে গ্রিক বিজ্ঞানীরা। গ্রিক জ্যোতিবিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বজ্য ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয়, প্রাকৃতিক কারণে ঘটে- এ সত্য তারাই প্রথম আবিষ্কার করেন। জ্যামিতির পণ্ডিত ইউক্লিড - পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাসও চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল। তাছাড়া ইতিহাস চর্চা, অলিম্পিক খেলা ইত্যাদিতে তাদের অবদান অনস্বীকার্য ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
“দৃশ্যপট-২-এ উল্লিখিত তথ্যসমূহই গ্রিক সভ্যতার প্রকৃত পরিচায়ক” – উক্…
উদ্দীপক

বগুড়া জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
