দৃশ্যপট-১-এ উল্লিখিত তথ্যাবলি গ্রিক সভ্যতার কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'খ' অঞ্চলের অধিবাসীদের মধ্যে গ্রিক সভ্যতার নগররাষ্ট্র স্পার্টার মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, 'খ' অঞ্চলের অধিবাসীরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতেই ব্যস্ত থাকে। ফলে আশপাশের অঞ্চলসমূহও তাদের ভয়ে ভীত থাকে। এ অঞ্চলের লোকজন প্রয়োজনে অন্য অঞ্চলের লোকজনের ওপর হামলা করতেও ইতস্তত করে না। যা গ্রিক সভ্যতার স্পার্টা নগররাষ্ট্রকে নির্দেশ করে। প্রাচীন গ্রিসের অসংখ্য নগররাষ্ট্রের একটি ছিল স্পার্টা। এ নগররাষ্ট্রের অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস নামক অঞ্চলে। স্পার্টানদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, তারা সমরতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি। ৮০০ খ্রিস্টপূর্বাব্দে দীর্ঘ যুদ্ধের পর ডোরীয় যোদ্ধারা স্পার্টা দখল করতে সক্ষম হয়েছিল। এই পরাজিত স্থানীয় অধিবাসীদের ভূমিদাস বা হেলট বলা হতো। এরা সুযোগ পেলেই বিদ্রোহ করত। ফলে ক্ষমতা টিকিয়ে রাখা আর বিদ্রোহ দমন ছাড়া স্পার্টার রাজাদের মাথায় আর কোনো চিন্তা ছিল না। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচালনা করা। সামরিক দিকে অত্যধিক মনোযোগ দেওয়ার কারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর। অতএব বলা যায়, উদ্দীপকের 'খ' অঞ্চলের অধিবাসীদের মধ্যে গ্রিক সভ্যতার সামরিক নগররাষ্ট্র স্পার্টার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
দৃশ্যপট-১-এ উল্লিখিত তথ্যাবলি গ্রিক সভ্যতার কোন দিককে নির্দেশ করে? …
উদ্দীপক

বগুড়া জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
