উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে যে ঘটনা উঙ্গিত করে তার ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানটি মুক্তিযুদ্ধের ইঙ্গিত বহন করেছে। পাকিস্তান সৃষ্টির পর থেকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য ও শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালিরা সোচ্চার হয়ে ওঠে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ। বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের ছয় দফা ঘোষণা ছিল ভাষা আন্দোলনের দ্বারা বপিত বীজের অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রকাশ। যাতে বাঙালি জাতির স্বাধিকারের বিষয় উত্থিত হয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল বাঙালি জাতীয়তাবাদ প্রকাশের ফলশ্রুতিতে সৃষ্ট জাতীয়তাবাদী আন্দোলনের সূচনাপর্ব। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের উপস্থিতি গণতান্ত্রিকভাবে প্রমাণিত হয়। '৫২, '৬৬, '৬৯ ও '৭০-এর ধারাবাহিকতায় বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিকাশ ঘটে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। ২৫শে মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক সরকারের গণহত্যা 'অপারেশন সার্চলাইট'-এর মধ্যে বাঙালি জাতি তার স্বাধীনতা অর্জন করে, যা ছিল পূর্ববর্তী প্রতিটি আন্দোলনের ফসল। ত্রিশ লক্ষ শহিদের জীবনের বিনিময়ে দীর্ঘ নয় মাসে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে। যেহেতু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল পূর্ববর্তী সকল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ফলশ্রুতি। তাই বলা যায়, উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত স্থানটি মুক্তিযুদ্ধের ইঙ্গিত বহন করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে যে ঘটনা উঙ্গিত করে তার ব্যাখ্যা কর।
উদ্দীপক

বগুড়া জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
