চিত্র-১ দ্বারা কোন সভ্যতাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-১ দ্বারা মেসোপটেমীয়া সভ্যতাকে ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকের চিত্রে দেখা যায়, অর্ধাচন্দ্রাকৃতির ভূমিরূপ যা মেসোপটেমীয়া সভ্যতার জন্মভূমি। মেসোপটেমিয়া এসেছে গ্রিক শব্দ মেসোস তথা 'মধ্যবর্তী' এবং পটামোস অর্থাৎ 'নদী' থেকে। অতএব 'মেসোপটেমিয়া' অর্থ 'দুই নদীর মধ্যবর্তী ভূমি'। দজলা ফোরাত কিংবা টাইগ্রিস-ইউফ্রেতিস যাই বলা হোক, মেসোপটেমিয়া সভ্যতার বিস্তার দুটি নদীর মাঝখান অবস্থিত পালল বিধৌত উর্বর ভূমিতে। মূলত সুমেরীয়, ব্যাবিলনীয়, এসেরীয় এবং ক্যালডীয় সভ্যতার সম্মিলিত রূপকেই আমরা জেনে থাকি মেসোপটেমীয় সভ্যতা হিসেবে। এই সভ্যতা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দের দিকে। বর্তমান রোক থেকে শুরু করে ফার্টাইল ক্রিসেটের প্রায় পুরোটা ছিল এই সভ্যতার বিস্তার। এ সভ্যতার উন্মেষপর্ব হিসেবে মনে করা যেতে পারে ৩০০০ খ্রিষ্টপূর্বাব্দ সময়কালকে। এই সময়ের শেষ দিকে মেসোপটেমীয়রা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানিকে বাঁধ দিয়ে কৃষিকাজের প্রয়োজনে সেচের জন্য ব্যবহার করতে থাকে। তারা প্রচুর খাল খননের মাধ্যমে বন্যা প্রতিরোধ করতে পেরেছিল। প্রাচীন মেসোপটেমীয়ার মূল আবিষ্কারের একটি ছিল চাকা। তারা চাকার ব্যবহার আয়ত্ত করার মাধ্যমে ফসলের গাড়ি চলার জন্য রাস্তা তৈরি করেছিল। নগরের মধ্যে নির্মিত বেশিরভাগ রাস্তা ছিল প্রশস্ত। অতএব উদ্দীপকে মেসোপটেমীয় সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
চিত্র-১ দ্বারা কোন সভ্যতাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
