'মরা মানুষের ঢিবি' বলতে কী বুঝায়?
উত্তর: 'মরা মানুষের ঢিবি' বলতে মূলত সিন্ধু সভ্যতার প্রাচীন ও ঐতিহাসিক নগরী মহেঞ্জোদারোকে বোঝানো হয়। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত মহেঞ্জোদারো শহরে প্রাচীনকালে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল, যাকে স্থানীয় লোকেরা 'মরা মানুষের ঢিবি' বলত। যা মহেঞ্জোদারো নামে পরিচিত ছিল। পরবর্তীতে বাঙালি পুরাতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে খননকাজ চালালে অপ্রত্যাশিত ভাবে তাম্রযুগের এক উন্নত নগর সভ্যতার প্রাচীন নিদর্শন বেরিয়ে আসে, যা এই নামের সার্থকতা প্রমাণ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
'মরা মানুষের ঢিবি' বলতে কী বুঝায়?
উত্তর
